জামালপুরে ফটো সাংবাদিক শান্তকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন

S M Ashraful Azom
জামালপুরে ফটো সাংবাদিক শান্তকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের অসুস্থ্য ফটো সাংবাদিক বেলাল হোসেন শান্তকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন। গুরুতর অসুস্থ্য অবস্থায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধিন আছেন। 

ডাক্তাররা বলেছেন-তাঁকে সুস্থ্য করতে জটিল অপারেশন করতে হবে। এজন্য প্রয়োজন দুই লক্ষাধিক টাকা। কেন্দ্রীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন শনিবার সন্ধ্যায় পিজি হাসপাতালে অসুস্থ্য শান্তকে দেখতে গেলে ডাক্তারা এ কথা জানান। 

শান্তর দরিদ্র পরিবার তার চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না। শান্তর জীবন বাঁচাতে সহকর্মীরা সাংবাদিক পরিবারের কাছে আর্থিক সহযোগীতা কামনা করেছেন। শান্ত পিজি হাসপাতালের সি ব্লকের ৪নং বিছানায় রয়েছে। অসুস্থ্য শান্তর ফোন নম্বর ও বিকাশ নম্বর ০১৭১৮৬৬৭১৩৭ পার্সোনাল।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান