জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে অজ্ঞাত নামা এক যুবতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর-ঝগড়ারচর সড়কের চর দাদনা এলাকায় রাস্তার পাশ থেকে (২৩) বছর বয়সী ওই যুবতির লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায় , সকালে রাস্তার পাশে অজ্ঞাত যুবতির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবতির লাশ উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করেছে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, লাশের চেহারায় পরিচয় পাওয়ার মতো কোন অবস্থা নেই। পুলিশের ধারনা অন্য কোথাও ওই যুবতিকে খুন করে কয়েক দিন পর লাশ রাস্তার পাশে ফেলে গেছে খুনিরা।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।