
লিয়াকত হোসাইন লায়ন.জামালপুর প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
জানাগেছে, এ উপলক্ষে সোমবার রাতে সাংগঠনিক অবকাঠামো জোরদার ও আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিজ ইউনিয়ন পলবান্ধা ইউনিয়নে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
এ সময় তিনি দেশকে আলোর পথে এগিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আবারও নৌকায় মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
তিনি আরো বলেন- নৌকায় ভোট দিলে শেখ হাসিনা এগিয়ে যায়,আর শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাই সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য দেশকে এগিয়ে নিতে নৌকাকে বিজয়ী করতে একযোগে কাজ করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আল আমিন চাঁন,জিএস মিজান। অন্যানের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন,যুগ্ম সম্পাদক মাকছুরদুর রহমান আনছারী,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর যুবলীগ সাধারন সম্পাদক আক্রামুজ্জামান হিরু,যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু, প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।