টাঙ্গাইলে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

S M Ashraful Azom
টাঙ্গাইলে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি:  “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যে আজ ৩ ডিসেম্বর সোমবার  টাঙ্গাইল জেলায় ২৭ তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে শহরের পুরাতন বাসস্টান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারী শিশু পরিবার বালিকা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান, জেলা সমাজ কল্যানের সহ-সভাপতি আনিছুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ প্রমূখ।আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিবন্ধী প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান