পাঠ্যপুস্তক উৎসব ১ জানুয়ারি

S M Ashraful Azom
পাঠ্যপুস্তক উৎসব ১ জানুয়ারি

জামালপুর প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর, আর সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব ১ জানুয়ারি। নির্বাচনের মাত্র একদিন পর বিনামূল্যের পাঠ্যবই তুলে দিতে হবে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চার কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর হাতে। 

বিশাল এই চ্যালেঞ্জকে সামনে নিয়ে গত ২৫ আগস্ট থেকে সারাদেশের প্রথম থেকে নবম শ্রেণিপড়ূয়া ছাত্রছাত্রীর জন্য ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কপি পাঠ্যবই ছাপাতে শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মাত্র তিন মাসে ৮৫ ভাগ পাঠ্যবই ছাপা হয়ে পৌঁছে গেছে স্কুলে স্কুলে। তাই ১ জানুয়ারি পাঠ্যবই উৎসব নিয়ে কারও মধ্যে কোনো শঙ্কা নেই। এবার আগেভাগেই বেশিরভাগ পাঠ্যবই ছাপা হয়ে বিদ্যালয়ে পৌঁছে যাওয়ায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের চোখেমুখে এখন খুশির ঝিলিক।

বিগত বছরের ন্যায় এই বছর ও ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব হবে প্রতিটি বিদ্যালয়ে। ১ জানুয়ারি সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে নতুন বই।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান