স্বতন্ত্র প্রার্থী’র মনোনয়ন প্রত্যাশী হিরো আলমের প্রার্থিতা বাতিল

S M Ashraful Azom
স্বতন্ত্র প্রার্থী’র মনোনয়ন প্রত্যাশী হিরো আলমের প্রার্থিতা বাতিল

সেবা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওচিত্র তৈরি করে আলোচিত হিরো আলম ভোটে দাঁড়াতে পারছেন না। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে এমপি হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করা দেখা গেছে, তিনি সেখানে ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।

জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এই আলোচিত হিরো আলম। নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান