ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা

S M Ashraful Azom
ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর জেলার ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য পচাবহলা গ্রামের মৃত মজিবুর রহমানের বাড়ি থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকান্ডে শওকত আলীর ১ টি ঘর, সালীমা বেগমের ১টি ঘর, শাকুয়াতের ১টি ঘর নগদ ৩ লাখ টাকা এবং আব্দুর রাজ্জাকের ১টি ঘর ও নগদ ৮০ হাজার টাকা পুড়ে যায়। 

সংবাদ পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইসলামপুর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল করিম মাষ্টার জানান, অগ্নিকান্ডে কমপক্ষে ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান