কুড়িগ্রামে পাঁচদিন ব্যাপী ফ্রি যোগব্যায়াম প্রশিক্ষণ ক্যাম্পিং শুরু

S M Ashraful Azom
সেবা ডেস্ক:
কুড়িগ্রামে পাঁচদিন ব্যাপী ফ্রি যোগব্যায়াম প্রশিক্ষণ ক্যাম্পিং শুরু

ডাঃ জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পাঁচদিন ব্যাপী ফ্রি যোগব্যায়াম প্রশিক্ষণ ক্যাম্পিং ২৫ জানুয়ারী শুরু হয়েছে। শুক্রবার সকাল ৭টায় স্টেডিয়াম ভবনে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করা হয়।

 উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ডাঃ জিএম ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন, কোষাধ্যক্ষ আবুল হোসেন বাবুল, প্রশিক্ষক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক খাজা ইউনুছ ইসলাম ঈদুল। 

অনুষ্ঠান সঞ্চালন করেন- ক্রীড়া, সাংষ্কৃতি ও দপ্তর সম্পাদক হাবিবুল হক লিংকন। আগামী ২৯ জানুয়ারী পর্যন্ত এ যোগব্যায়াম ক্যাম্পিং চলবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান