বগুড়া শজিমেক হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় যুবক গ্রেপ্তার

S M Ashraful Azom

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সেবিকার সহযোগিতায় সরকারি ওষুধ বাইরে পাচারের সময় সাহাদত হোসেনকে (৩০) নামে এক যুবক কে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। পরে তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। 
সাহাদত হোসেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল বিনাই উত্তরপাড়ার সামছুদ্দিন প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন বাদি হয়ে নার্সসহ দুই জনের বিরুদ্ধে বুধবার রাতে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

বগুড়ার মেডিকেল কলেজ ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল জানান, বুধবার বিকালে শজিমেক হাসপাতালের গার্ড আনসার সদস্য আতিকুর রহমান হাসপাতালের বেশ কিছু ওষুধ পাচারকালে সাহাদত হোসেন (৩০) নামের এক যুবককে হাসপাতালের ২নং গেটে ওষুধসহ আটক করে। পরে তাকে মেডিকেলের পুলিশ ফাঁড়িতে প্রেরণ করে।  

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, সরকারি ওষুধ চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত সাহাদতকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান