নতুন পুরান মিশে হাসিনার উন্নয়নে অংশ নিন-সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

S M Ashraful Azom
সেবা ডেস্ক:
নতুন পুরান মিশে হাসিনার উন্নয়নে অংশ নিন-সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, নতুন-পুরাতন বলতে কোন কথা নয়। যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী জামাত ব্যতিত অন্য যে দলেরই নেতা-কর্মী হোক দেশের অগ্রগতীতে সবারই ভুমিকা পালন করতে হবে। আমাদের দেশকে ৪১ সালের মধ্যে পৃথিবীর বুকে উন্নত আধুনিক রাষ্ট্রে পরিনত করতেই হবে। তাই আমাদের দলে আসা নতুন-পুরাতন বলতে কোন কথা নয় সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অবলম্বন করে উন্নয়ন শান্তি ও নেত্রী শেখ হাসিনার কাজে অংশ নিতে হবে। এ ছাড়া আমাদের বিকল্প কিছু নাই।  
তিনি শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলার কামারপাড়ায় এলাকার বওড়া, মাহমুদপুর ও কামারপাড়া এলাকার বিএনপি থেকে ৪ শতাধীক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে এসব কথা বলেন। 


এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামীদ আকন্দ, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, গাজী আব্দুল মালেক, যুবলীগ নেতা ইউসুফ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম, কামাল আহমেদ, প্রমুখ বক্তব্য রাখেন। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান