
শুক্রবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহতের এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গির আলম রানিশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিঞার ছেলে বলে তথ্য পাওয়া যায়।
বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানাযায়, জাহাঙ্গির আলম অন্য পেশার পাশাপাশি বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনা নেওয়ার কাজ করতো। এর জন্যে তাকে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে হতো। এবারো সে গরু আনার জন্যে কয়েকজনকে সাথে নিয়ে ধর্মগড় সীমান্তের ৩৭২/২ নং মেইন পিলার হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের ১৭১ শ্রীপুর ক্যাম্পের বিএসএফ জেয়ানরা জাহাঙ্গির আলমসহ অন দের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহাঙ্গিরের । তার সাথিরা তাকে ফেলে পালিয়ে আসলে ঘটনাটি জানাজানি হয়।
ঠাকুরগাঁও রানিশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ এখনোও ভারতের অভ্যন্তরে ১৭১ শ্রীপুর ক্যাম্পের বিএসএফ জেয়ানদের কাছে রয়েছে । লাশ ফেরত দিলে আমরা ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করবো।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক ( সিও) লে: ক: তুহিন মোহাম্মদ মাসুদ জানান, বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশী যুবক নিহতের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লাশ ফেরত দেবার জন্যে পতাকা বৈঠকে তাদের বার্তা পাঠিয়েছি। আশা করছি দ্রুত লাশ হস্তান্ত করা হবে।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।