পলাশবাড়ীর সাবদিনে জমিজমা সংক্রান্ত দ্বন্দে মা ছেলেসহ আহত ৪

S M Ashraful Azom
0
পলাশবাড়ীর সাবদিনে জমিজমা সংক্রান্ত দ্বন্দে মা ছেলেসহ আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন মৌজায় ৬০ শতাংশ জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই মা ও দুই ছেলে সহ ৪ জন আহত হয়েছে। আহতরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সাবদিন মৌজায় উক্ত জমিজমা নিয়ে পগাইল গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে ফরহাদ মিয়ার সহিত তাহার আপন চাচা এ্যাড.রফিকুল ইসলাম বুলু গং এর সহিত দ্বন্দ কোলহ চলে আসছে। জমিটি ফরহাদগং ভোগদখল করে আসছে। এর জেরে গতকাল বিকালে উক্ত জমিতে পানি নেয় রফিকুল গং এবং আজ ১৮ জানুয়ারী শুক্রবার সকালে জমিতে চিহ্নিত জামাতি সংর্ঘবদ্ধ চক্রের হোতা খেতাব মুন্সি নেতৃত্বে ৫০ হতে ৬০ জন লাঠি সোটা নিয়ে জমিতে ধান রোপন করতে গেলে মৃত দুলুর স্ত্রী বকুল বেগম বাধা দিতে গেলে তারা কোন কিছু কর্ণপাত না করলে বকুল বেগম উক্ত জমিতে সুইয়ে পড়ে বাধা সৃষ্টি করলে রফিকুল গং এর ভাড়াটিয়া লোকজন বকুল বেগম (৪৮)কে বেধড়ক মারপিট করতে থাকলে বকুল বেগমের ছেলে ফরহাদত(৩০),ফরহান (২০) ও রওশন আরা বেগম (৫০) কে মারধর কে আহত করে।পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে আহত ফরহাদ জানান, আমার বাবা মৃত দুলু মিয়ার ক্রয়কৃত জমি আমরা চাষাবাদ করে আসছি। আমার আপন চাচা রফিকুল গং ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রতিনিয়ত জমিতে দখলের চেষ্টা চালাত এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ হলে রফিকুল গং উক্ত জমির কোন কাগজপত্রাদি দেখাতে পারেনি। কিন্তু গায়ের জোড়ে দখল করছে বার বার। আজ ভাড়াটিয়া লোকজন দ্বারা আমাদের ২ মা ও দুই ভাই কে মারধর করে আহত করেছে ও উক্ত জমি দখল করে ধান রোপন করেছে। এঘটনায় আমরা থানায় অভিযোগ করবো।

এবিষয়ে এ্যাড. রফিকুল ইসলাম বুলু জানান,গত বছর হজ্বে যাওয়ার আগে সময় আমার ভাতিজা ফরহাদ আমার উক্ত ক্রয়কৃত জমি দখল করে চাষাবাদ করে। আজ আমি আমার লোকজন নিয়ে উক্ত জমি চাষাবাদ করি। এতে আমার ভাতিজাগং বাধা দিতে এলে তারা সামান্য মারধরের স্বীকার হয়। এরপর তিনি বলেন আমার সাথে যারা ছিলো তারা কে কোন দলের সেটা বিষয় নয়। আপনারা চুপ থাকেন আপনাদের সাথে দেখা করবো।

এদিকে আরো জানা যায় রফিকুল গং এর সাথে থাকা জমি দখলকারীরা জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসী একাধিক সন্ত্রাস নাশকতা মামলার আসামী এরা প্রতিনিয়ত উক্ত এলাকায় দ্বন্দকোলহে লিপ্ত থাকে। ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে উভয় পক্ষকে থানায় ডেকে আসেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top