
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়চওনা বিন্না খাইরা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬’শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত লিটন হোসেনকে (২৫) একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। পরে তাকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটনকে ৬’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লিটনকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।