গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরন

S M Ashraful Azom
0
গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৩ জানুয়ারী বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা বিডি হলে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে এক বান্ডিল করে ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকার করে চেক বিতরন করেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্পবাস্তবায় কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান আক্তারা বেগম রুপা,ওসি এ কে এম মেহেদী হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক মহিমাগঞ্জ ইউপির সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,সাবেক জেলা যুবলীগের সহ সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পি,উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মাহমুদ হাসান মন্ডল মাসুদ,পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল আহাম্মেদ এলিন,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম,যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন রুমিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top