ইসলামপুরে সাবেক প্রেসিডেন্ট এরশাদের রোগমুক্তি কামনা

S M Ashraful Azom
ইসলামপুরে সাবেক প্রেসিডেন্ট এরশাদের রোগমুক্তি কামনা
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে সাবেক প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদের নির্দেশে উপজেলা ও পৌর জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে পৃথক পৃথক ভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বুধবার বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মার্কেটে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বিপু, আঃ সালাম ঘুনু মিয়া সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

অপর দিকে,পৌর এলাকার কাচারী পাড়ায় পৌর কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে পৌর জাতীয় পার্টির আহবায়ক তারা মিয়া,যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,আঃ খালেক,জামাল উদ্দিন,সাখাওয়াত হোসেন বাদল, সেচ্ছা সেবক পার্টির আহবায়ক জুয়েল সরকার যুগ্ম আহবায়ক শেখ ফরিদ চিনাডুলী ইউনিয়নের সাবেক মেম্বার দেলায়ার হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান