গাইবান্ধায় জামায়াত থেকে ৪ নেতাকর্মীর পদত্যাগ

S M Ashraful Azom

জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আখ্যায়িত করে
গাইবান্ধায় জামায়াত থেকে ৪ নেতাকর্মীর পদত্যাগ

গাইবান্ধায় জামায়াত থেকে ৪ নেতাকর্মীর পদত্যাগ
গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আখ্যায়িত করে গাইবান্ধার ৪ নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।

সোমবার গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার গিদারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার সদস্য মো আলিম উদ্দিন ও ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম বাদল এই পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের উপলব্ধিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক দল। তারা এখনও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত।

এমতাবস্থায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করে ১৮ ফেব্র“য়ারি সোমবার থেকে জামায়াতে ইসলামীর সাথে সকল সম্পর্ক ছিন্ন করেন। তারা আপাতত আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বলে উল্লেখ করেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান