জামালপুরে স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণের অভিযোগ

S M Ashraful Azom
জামালপুরে স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণের অভিযোগ

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর সদর উপজেলার নন্দেরচর চরগোবিন্দবাড়ী  আশ্রয়ণ প্রকল্পে স্বামী পরিত্যাক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী মধ্যরাতে আশ্রায়ণ থেকে খাজা মিয়ার বখাটে ছেলে মগর আলী (৩০) তাকে ধরে নিয়ে নদীর পাড়ে জোরপূর্বক  ধর্ষণ করে।

এ ঘটনায় ১০ ফেব্রুয়ারী স্থানীয় লোকজন একটি সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসা করার চেষ্টা করে। কিন্তু ধর্ষিতার পবিবার সালিশ বৈঠক না মেনে অপরাধীকে আইনের আওতায় আনার জন্য জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সত্যতা স্বীকার করলেও মগর আলীর পবিবার বলছেন ঘটনাটি মিথ্যা ও  সাজানো।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সালেমুজ্জআমান জানান, আজ রোববার একটি অভিযোগ পেয়েছি দ্রুত সময়ের মধ্যে মামলা রেকড করা হবে।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান