রৌমারীতে তিন মাদকাশক্তকে আটক করেছে পুলিশ

S M Ashraful Azom
রৌমারীতে তিন মাদকাশক্তকে আটক করেছে পুলিশ

শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: রৌমারীতে মাদক সেবনের অপরাধে শাহরিয়ার হোসেন (২০), গোলজার হোসেন (১৮) ও শাহিন আলম (১৮) নামের তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা উপজেলার বন্দবেড় ইউনিয়নের পাখিউড়া  গ্রামের বাসিন্দা।

সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই খোকনের নেতৃত্বে একদল পুলিশ  অভিযানে তিন মাদকাশক্তকে আটক করেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ  আবু মোঃ দেলোওয়ার হাসান ইনাম জানান, আমি ওসি হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি, তারই ধারা বাহিকতায় গতকাল রাতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয় । আটককৃত আসামীদের বিরুদ্ধে  ১৯৯০ইং সালের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা  দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান