গাইবান্ধা সরকারি কলেজে ছাত্রফ্রন্টের নবীনবরণ

S M Ashraful Azom
গাইবান্ধা সরকারি কলেজে ছাত্রফ্রন্টের নবীনবরণ
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সরকারি কলেজে অনার্স ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখা এই নবীনবরণের আয়োজন করে। এ উপলক্ষ্যে সকালে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে কলেজ শাখার সভাপতি মাহাবুব আলম মিলনের সভাপতিত্বে ও কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেণ তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও গাইবান্ধা জেলা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট জেলা কমিটির সভাপতি পরমানন্দ দাস, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ ওয়ারেছ সরকার, নবীনবরণ প্রস্তুতি কমিটির আহবায়ক বন্ধন কুমার, নবীন শিক্ষার্থী কলি রানী, সাফায়েতুল ইসলাম শিপন প্রমুখ। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনা শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান