সরিষাবাড়ি কেবল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

S M Ashraful Azom
সরিষাবাড়ি কেবল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মেয়রের নির্দেশে অবৈধভাবে উপজেলা  কেবল নেটওয়ার্ক  বন্ধ করে দেওয়ার প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে জামালপুর জেলা ক্যাবল নেটওয়ার্ক এর আয়োজনে তাদের অফিসকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা ক্যাবল নেটওয়ার্ক অফিসকক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ক্যাবল নেটওয়াকের আহ্বায়ক আব্দুল হক তরফদার,যুগ্মআহবায়ক মোস্তুফা মিন্টু, সোহরাব হোসেন তারা সহ আরো অনেকে।

এ সময় বক্তারা সরিষাবাড়ি পৌরসভার মেয়র রুকনুজ্জামান রুকন এর নির্দেশে ক্যাবল অপারেটর অফিসে গিয়ে উপজেলা সমস্ত সংযোগ বন্ধ করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান।

তারা অভিযোগ করেন মেয়র তার মনগড়া নির্দেশে সংযোগ প্রতি শতকরা ১০ টাকা হারে টাকা দাবী করলেও তথ্য মন্ত্রনালয়ের এমন কোন নির্দেশনাবলি না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আগামীকাল মঙ্গলবার বিকাল ৪ টার মধ্যে সংযোগ চালু না করে দিলে জেলার সকল ক্যাবল সংযোগ বন্ধ করে দেওয়ার ঘোষনা দেয় সংগঠনটির নেতৃবিন্দ।


⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান