মেলান্দহে মাছের নিরাপদ খাদ্য নিশ্চিত করণ শীর্ষক কর্মশালা

S M Ashraful Azom
0
মেলান্দহে মাছের নিরাপদ খাদ্য নিশ্চিত করণ শীর্ষক কর্মশালা

জামালপুর সংবাদদাতা ॥ মাছ-ভাতে বাঙ্গালী, জানতাম তা সকলে। বর্তমানে ভাতের সাথে মাছ আমাদের জন্য কতটুকু নিরাপদ?
এ নিয়ে হতাশা বাড়লেও আশার আলো দেখাতে জামালপুরের মেলান্দহ উপজেলা প্রশাসনের রাজস্ব অর্থায়নে উত্তম মাছ চাষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করণ শীর্ষক দুই দিনের কর্মশালার আয়োজন করেছে স্থানীয় মৎস্য অফিস। ২৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ৬০ জন মৎস্য খামারি অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন কর্মশালার উদ্ধোধন করেন। সময়োপযোগি কর্মশালায় উন্নত মাছ চাষের জন্য মাছের নিরাপদ খাদ্য নিশ্চিত করণের উপর গুরুত্বারোপ করে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন মৎস্য খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন। তিনি বলেন-নিরাপদ খাদ্য নিশ্চিতের মাধ্যমে উৎপাদিত উন্নত মাছ বিদেশে রপ্তানীর বিপুল সম্ভাবনা দেখছে বাংলাদেশ।
 ইউএনও তামিম আল ইয়ামীন আরও বলেন-আমেরিকানরা স্বাস্থ্যকর চিন্তাভাবনা বেশি। মাছে পরিচর্যা-কীটনাশক দেয়া হয়েছে কি না। মাছ যে খাবারগুলো খেয়েছে সেগুলো স্বাস্থ্য সম্মত কিনা। সব কিছু চিন্তাভাবনা করে মাছ কিনবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন- নিরাপদ মাছ উৎপাদনের উপর গুরুত্বারোপ করে বলেন-নিরাপদ মাছ উৎপাদন করব। যে মাছ ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানী করব। উত্তম মাছ উৎপাদন করব। পুকুরে এমন কিছু দেয়া যাবেনা যেটা খেলে মানুষের ক্ষতি হতে পারে।

মেলান্দহ মাছ চাষীরা বলেন-মাছ চাষ করতে হলে ভাল খাবার ব্যবহার করতে হবে। মাছকে ভাল খাদ্য খাওয়াব। ভাল মাছ উৎপাদন করব। যাতে মেলান্দহবাসি ভাল মাছ খেতে পারেন। ভেজালের ভিতর দিয়ে খাদ্য খাইতেছি। তা আমরা বুঝতে পারছি না।

⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top