ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত-১, আটক-২

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত-১, আটক-২
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ জমি সক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ঠাকুরগাঁও সদর উপজেলা হরিনারায়পুর কালিতলা গ্রামে জমির মালিক মুক্তাদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মুক্তাদুর রহমান হরিনারায়পুর গ্রামের মৃত আনিছুর রহমানে ছেলে।

বুধবার সকালে হরিনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত থাকায় পুলিশ পারুল ও নুরুল হক পেলু নামে ২ জনকে আটক করেছে।

এলাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে মুক্তাদুর রহমানের জমিতে ঘর করে ছিল পারুল, রহিমা, নুরুল হক, সহেলা গং। পরবর্তীতে মুক্তাদুর রহমান তার নিজ জমি দখল নিতে গেলে বসবাসকারীরা তাকে বাধা দেয়। এ বিষয়ে পরে উভয় পক্ষ মামলা করে। মামলা চলাকালীন সময়ে গত মঙ্গলবার নুরুল হক ও পারুল আবার নতুন করে জমিতে ঘর তুলে।

বুধবার সকালে জমির মালিক মুক্তাদুর রহমান সে ঘর ভেঙ্গে দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে মুক্তাদুর গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঠাকুরগাঁও সদর থানার (ওসি) তদন্ত চিত্ত রঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার কারণে পারুল ও নুরুল হককে আটক করা হয়েছে।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top