কিভাবে করবেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরার আবেদন?

S M Ashraful Azom
0
কিভাবে করবেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরার আবেদন
সেবা ডেস্ক: আবারো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হওয়ায় বিশ্বের সকল দেশের পর্যটকদের দারুণ এক সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড। দেশটির জাতীয় পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’ এর খরচে তিন দিন বেড়ানোর সুযোগ। চাইলে বাংলাদেশিরাও লুফে নিতে পারেন।

আরও পড়ুন: বিনা খরচে ঘুরে আসুন ফিনল্যান্ড থেকে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আই উইশ আই ওয়াজ ইন ফিনল্যান্ড’ পেজে চালু হয়েছে ‘রেন্ট অ্যা ফিন’ শীর্ষক উদ্যোগ। এর লক্ষ্য দেশটির বাসিন্দাদের ঘরে গ্রীষ্মকালে তিন দিন বেড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের একত্র করা। এই সুযোগ লুফে নিতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: https://rentafinn.com

তবে আবেদনের আগে একটি স্বল্পদৈর্ঘ্য মৌলিক ভিডিও নির্মাণ করতে হবে। ভিডিওটিতে নিজের সম্পর্কে বর্ণনা, প্রকৃতির সঙ্গে নিজের সংযোগের বিষয়ে টুকটাক কথা ও ফিনল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা কেন নিতে চান তা জানাতে হবে।

ভিজিট ফিনল্যান্ডের জনসংযোগ ও মিডিয়া ম্যানেজার জুনাস হালা বলেন, এটি ফিনল্যান্ডকে চেনার জন্য বিরটা একটি সুযোগ। যে কেউ এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে। তবে এর জন্য অবশ্যই ১৪ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

ফিনল্যান্ডের প্রতিনিধি হিসেবে সারাদেশ থেকে আটটি পরিবারকে পর্যটকদের আতিথেয়তা দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top