
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজে ২০১৯ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু। অধ্যাপক মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ধনবাড়ী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ এম আজিজুর রহমান, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহকারী অধ্যাপক ইকবাল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু প্রমূখ।
উক্ত বিদায় অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইদ্রিস হোসাইন।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।