
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় পর্যায়ে নারীর নেতৃত্বের প্লাটফর্ম গঠন ও শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে ২৭ মার্চ বুধবার উপজেলা সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও সাঈদা পারভীন।
উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎ¯œা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুবুল আলম, উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, মেরুরচর এলায়েন্স কমিটির সভাপতি শাহিনা আক্তার, মাহমুদা বেগম।
উপজেলা পর্যায়ে নারীর নেতৃত্ব বিকাশ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন সিবিও’র নারী নেতাদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি নারী প্লাটফর্ম গঠন করা হয়।
নারীর অধিকার আদায়, বাল্য বিবাহ প্রতিরোধ, কর্মক্ষেত্রে নারীর প্রবেশাধিকার , নারীদের মুজুরী বিহীন কাজ কমিয়ে নিয়ে আসতে উদ্বুদ্ধকরন এবং অর্থনৈতিক কাজে সম্পৃক্তকরনে ভূমিকা রাখা সহ বিভিন্ন বিষয়ে কাজ করবে গঠিত নারী প্লাটফর্মের সদস্যরা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংঘের কর্মকর্তা , বিভিন্ন গ্রাম ভিত্তিক সংগঠনের (সিবিও) সদস্যরা অংশ গ্রহন করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।