বিনা খরচে ঘুরে আসুন ফিনল্যান্ড থেকে

S M Ashraful Azom
0
বিনা খরচে ঘুরে আসুন ফিনল্যান্ড থেকে
সেবা ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে বিনা খরচে তিন দিন বেড়ানোর সুযোগ পাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের ভ্রমণপিপাসুরা। মনে রাখার মতো গ্রীষ্ম উপভোগের সুযোগটি চাইলে বাংলাদেশিরাও লুফে নিতে পারেন। তিন দিনের যাবতীয় খরচ বহন করবে দেশটির জাতীয় পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’।

আরও পড়ুন: কিভাবে করবেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরার আবেদন?

ভিজিট ফিনল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকৃতির সঙ্গে কীভাবে সংযুক্ত থাকা যায় সেই অভিজ্ঞতা দিতে অন্যান্য দেশের ভ্রমণপ্রেমীদের স্বাগত জানিয়ে নিজেদের ঘরবাড়ি ও জীবনযাপন ভাগাভাগি করবেন ফিনল্যান্ডের বাসিন্দারা। ফিনিশ প্রকৃতির মাঝে সত্যিকারের শান্তি খুঁজে পাবেন তারা। এ কারণেই এমন উদ্যোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আই উইশ আই ওয়াজ ইন ফিনল্যান্ড’ পেজে চালু হয়েছে ‘রেন্ট অ্যা ফিন’ শীর্ষক উদ্যোগ। এর লক্ষ্য দেশটির বাসিন্দাদের ঘরে গ্রীষ্মকালে তিন দিন বেড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের একত্র করা। এই সুযোগ লুফে নিতে অনলাইনে আবেদন করতে পারেন আপনিও। তার আগে বানাতে হবে একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও। নিজের সম্পর্কে বর্ণনা, প্রকৃতির সঙ্গে নিজের সংযোগের বিষয়ে টুকটাক কথা ও ফিনল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা কেন নিতে চান তা জানিয়ে সাজাতে হবে ভিডিওটি।

ফিনল্যান্ডের প্রতিনিধি হিসেবে সারাদেশ থেকে আটটি পরিবারকে পর্যটকদের আতিথেয়তা দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এ প্রসঙ্গে ভিজিট ফিনল্যান্ডের জনসংযোগ ও মিডিয়া ম্যানেজার জুনাস হালা বলেন, ‘আমরা ফিনল্যান্ডের সাধারণ মানুষদের চেয়েছি যারা অতিথিদের নিরেট গল্প বলবে ও সুন্দর প্রকৃতি দেখাবে।’

গত ছয় বছর ধরে বিশ্বের শীর্ষ ১০ সুখী দেশের তালিকায় আছে উত্তর ইউরোপের এই স্বর্গ। সুমেরুপ্রভার উপভোগের জুতসই জায়গা, সুস্বাদু খাবার, অসংখ্য বনাঞ্চল, টাটকা হাওয়া, বৃহৎ দ্বীপপুঞ্জ, অদ্ভুত ভাষা, ও সান্তাক্লজের জন্য বিখ্যাত ল্যাপল্যান্ডের সুবাদে নর্ডিক দেশটির খ্যাতি দুনিয়াজোড়া।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top