মধুপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ: পাঠদান বন্ধ

S M Ashraful Azom
0
মধুপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাঠদান বন্ধ
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে পিয়ন কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর তোপের মুখে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে। অভিযুক্ত সবুজ সরকার (২২) নামের পিয়ন-কাম-নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে উত্তেজিত এলাকাবাসীর বিক্ষোভের তোপে পড়ে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ এবং সবুজকে বরখাস্ত করা হয়।

ঘটনাটি মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের পোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর অভিযুক্ত  বিবাহিত সবুজ ওই বিদ্যালয়ের পাশের বাসিন্দা বেলচুঙ্গি গ্রামের আফাজ আলীর ছেলে। ভিক্টিম শিক্ষার্থী গোপিনাথপুর গ্রামের হারুণের মেয়ে। বাবা ও মা ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন বলে সে দাদা-দাদির সাথে থেকে বিদ্যালয়ে লেখাপড়া করছে। 

মেয়েটির পরিবারের সদস্যগণ জানান- বিদ্যালয়ের নাইট গার্ড কাম পিয়ন সবুজ সরকার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী (১১) কে গত ২৪ মার্চ  সকালে একা পেয়ে অসৎ উদ্দেশ্যে শ্লীলতাহানী করে। এর আগেও বিভিন্ন সময়ে নানাভাবে সবুজ তাকে বাজে ইঙ্গিত করতো। প্রতিবাদ করলে নানা ভয়ভীতি এমনকি গুম ও হত্যার হুমকি দিতো। ভয়ে মানসিক নির্যাতনের শিকার ওই মেয়েটি কাউকে কিছু বলতো না। ওইদিন অন্য শিক্ষার্থীদের কাছে বিষয়টি ধরা পড়ায় প্রথমে  স্কুল ও পরে এলাকায় জানাজানি হয়ে যায়। নানা অপকর্মের জন্য প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি  হওয়ায় দ্বিতীয় বার বিয়ে করেছে সবুজ। এর আগের আরও এমন  নানা বিতর্কিত ঘটনার নায়ক অভিযুক্ত সবুজের বিচার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী।

 বিষয়টি উপজেলা শিক্ষা অফিস পর্যন্ত পৌছালে কর্তৃপক্ষ তদন্ত করে প্রাথমিক সত্যতায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়ার উদ্যোগ নেয়। গতকাল বুধবার এসএমসি (স্কুল পরিচালনা কমিটি) এ বিষয়ে এক সভার আহবান করা হয় জানিয়ে এসএমসি’ন সভাপতি হেলাল উদ্দিন জানান, সভা শুরুর আগে সবুজের শাস্তির দাবিতে এলকাবাসী বিদ্যালয়ের ক্যাম্পাসে এসে বিক্ষোভ শুরু করে। এসময়  বিক্ষোভকারীরা দরজা জানালায় আঘাত করতে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক জানান, এ সময় শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।
বিক্ষোভের মুখে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান বন্ধ করে ছুটি দিয়ে দেয়া হয়। ধর্ষণের অভিযোগ তুলে এলাকাবাসী সবুজের বিচার দাবি করার আন্দোলনে অবস্থা বেগতিক দেখে  প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্ত সবুজ সরকারকে সাময়িক বরখাস্ত করেছ বলেও প্রধান শিক্ষক জানান।

এ বিষয়ে মধুপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক তদন্তের পর  সবুজকে সাময়িক বরখাস্ত করে চূড়ান্ত প্রতিবেদনের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top