“কুড়িগ্রামে আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন”

S M Ashraful Azom
0
 “কুড়িগ্রামে আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন”
গোলাম মোস্তফা রাঙ্গা।। ২৭ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা চত্তরে আনসার ও ভিডিপি কার্যালয় ভবন নির্মাণের কাজের শুভ উদ্বোধন করেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জ পরিচালক পবিত্র কুমার সাহা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী, ভুরুঙ্গামারীর উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী। উক্ত কাজের জন্য আনসার ও ভিডিপি সদর দপ্তর উনত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে।

একই দিনে দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়েও একটি প্রশিক্ষণ শেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উক্ত কাজটিও উদ্বোধন করেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জ পরিচালক পবিত্র কুমার সাহা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।

উক্ত কাজের জন্য আনসার ও ভিডিপি সদর দপ্তর সাতাশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে। নির্মাণ কাজ উদ্বোধন শেষে রেঞ্জ পরিচালক বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।


⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top