
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিত ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গত ২৫ মার্চ রাতে বেলকুচি-এনায়েতপুর অঞ্চলিক সড়কে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া নামক স্থান থেকে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,বেলকুচি উপজেলার উওর দেলুয়া গ্রামের মকবুল মন্ডলের ছেলে জুয়েল মন্ডল(২৪),আ:রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম (১৯),চান মিয়া আকান্দর ছেলে রাজু আকন্দ(১৯),সাইফুল আকন্দর ছেলে জোবায়েল আকন্দ(২০),নুরুল ইসলাম আকন্দর ছেলে সাকিল আকন্দ(১৯),আমির মন্ডলের ছেলে শাহিন মন্ডল(২০),বাদশা মিয়ার ছেলে সবুজ মিয়া(১৯),ও আমবাড়ীয়া পশ্চিমপাড়া মৃত সাত্তার শেখের ছেলে আলআমিন শেখ(৩২)।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে । এস আই আব্দুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বেলকুচি আমবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।