ইসলামপুরে থানার আয়োজনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
ইসলামপুরে থানার আয়োজনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর থানা আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি প্রতিযোগিতা উপজেলার ৬টি ইউনিয়ন পর্যায়ক্রমে অংশ গ্রহন করে। 
 
বুধবার বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ইসলামপুর ইউনিয়ন বনার গোয়ালেরচর ইউনিয়ন। এতে গোয়ালেরচর ইউনিয়ন বিজয়ী হয়।
Kabaddi competition organized by the Thana in Islampur

প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের সহ শুভেচ্ছা পুরুস্কার তুলে দেন ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।

উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমানেরর সঞ্চালনায়, এস আই হান্নান মিয়ার সহযোগিতায় এ সময় ওসি তদন্ত আনছার আলী, গুঠাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হান্নান মিয়া,ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। 

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় হাজারো দর্শকের সমাগম হয়।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top