
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: "ভাওয়াইয়া গানের ধাম,নদ-নদীময় কুড়িগ্রাম" জেলার রৌমারী উপজেলায় "কবিতা হোক সমাজ প্রগতির শাণিত হাতিয়ার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাগরণ সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও রৌমারীর কৃর্তিসন্তান কবি মুজিব মজনু'র কাব্যগ্রন্থ "জলের উপর লিখেছিলে মোর নাম" কাব্যগ্রন্থের শুভ মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। ২৭মার্চ (বুধবার) সকাল ১০টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উম্মোচন করা হয়।
উক্ত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য অনুরাগী ও রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান, রৌমারী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ুম, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা ও সহকারী শিক্ষক মজিবর রহমান বিএসসি, সহকারী শিক্ষক মিজানুর রহমান বিএসসি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাইউম আজাদ বাবুল, সুবচন কবিতা পরিষদের নির্বাহী প্রধান আন্জুমান আরা, মুুক্তাঞ্চল সাংস্কৃতিক সংগঠনের পরিচালক,আকতারুজ্জামান, গণ কমিটির সদস্য সচিব এস,এম,এ মোমেনসহ জাগরণ সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে-কেককাটা, আবৃত্তি, গান, নৃত্য এবং এম আর ফেরদৌস নির্দেশিত কাব্যনাটক মঞ্চত্ব করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, কবি ও সাংবাদিক মুজিবর রহমান মজনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রৌমারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও জাগরণের সাধারন সম্পাদক এস,এম সামাদ খাঁন।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।