
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাধুপুর নার্গিস জিয়াউল প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বিশিষ্ট সমাজসেবক ও স্কুলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির সোনাহার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নিভৃত পল্লীর নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেলার ধুলার মধ্যে ছিল মোরগ যুদ্ধ, পাতিলভাঙ্গা, বালিশ খেলা, কানামাছি, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে মেলান্দহ থানা কাবাড়ি খেলার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খেলায় কুলিয়া ইউনিয়ন একাদশ ৫৩ পয়েন্ট পেয়ে দুরমুঠ ইউনিয়নকে ৩৩ পয়েন্টে পরাজিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন, নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাবেক মেয়র হাজী দিদার পাশা, ওসি গাজী সাখাওয়াত হোসেনসহ সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।