
প্রেস বিজ্ঞপ্তি: ১লা এপ্রিল এইচ.এসসি পরীক্ষা শুরু হবে। এ উপলক্ষে বুধবার রাজশাহী সরকারী সিটি কলেরজ ছাত্র দলের আয়োজনে বিকেলে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা হান্নান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সহ-সভাপতি মুজিবুল হক মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু, সিটি কলেজের সাবেক জিএস সামসুল হক মিলু বোয়ালিয়া থানা ছাত্রদলের সভাপতি সাদিউল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদ, মহানগর সংগ্রামী দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিলু, সিনিয়র সহ-সভাপতি সুব্রত রায় ও সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রুদ্র। এছাড়াও অন্যান্য পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি পরীক্ষা উপকরণ বিতরণ করেন। বিতরনের পুর্বে সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
⇘সংবাদদাতা: প্রেস বিজ্ঞপ্তি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।