দুর্যোগকালীন সময় আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ

S M Ashraful Azom
0
দুর্যোগকালীন সময় আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ

গোলাম মোস্তফা রাঙ্গা।। ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বন্যাজনিত দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনি দিবসে উপস্থিত ভিডিপি সদস্যদের উদ্দ্যেশ্যে অতিথি বক্তা হিসাবে বক্তব্য প্রদান কালে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বলেন “দুর্যোগকালীন সময় আনসার-ভিডিপি সদস্যরা আক্রান্ত সাধারণ মানুষদের সহযোগীতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন”। কারণ তারা মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ, ব্যাটালিয়নের নায়েক মুজিবুর রহমান। ১৪দিন মেয়াদি কোর্সটি ১৬ মার্চ শুরু হয়। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ১০০ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন দিবসে বিষয়ভিত্তিক অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোস্তাফিজুর রহমান প্রধান, জেলা ত্রাণ ও পুর্নাবাসন কর্মকর্তা মোঃ খাইরুল আনাস, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক চন্দন কুমার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক।


⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top