কিশোরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারক গ্রেফতার

S M Ashraful Azom
0
কিশোরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয়ে চাকরির প্রলোভন দিয়ে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল মান্নান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল মান্নান সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার উজান মেওয়াখোলা গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে।

পুলিশের শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নুরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তির দায়ের করা মামলার আসামীকে হিসেবে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন,‘প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতার আবদুল মান্নান বড় ধরনের প্রতারক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।

পুলিশ জানায়, আব্দুল মান্নান প্রায় আড়াই বছর আগে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া গ্রামে জনৈক দেলোয়ার হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে। পরবর্তী সময়ে তার সঙ্গে একই গ্রামের নুরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। তখন মান্নান নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস  সহকারী পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য বাবুকে প্রলোভন দেয়। এজন্য তার কাছ থেকে ১৫ লাখ টাকা দাবি করে। চাকরি পাওয়ার আশায় বাবু তাকে দু’টি চেকের মাধ্যমে দাবি করা টাকা পরিশোধ করেন। টাকা পাওয়ার পর পরই আব্দুল মান্নান গা ঢাকা দেয়। বহু চেষ্টা করেও আব্দুল মান্নানের কোনো খোঁজ কিংবা টাকা ফেরত না পাওয়ায় ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম বাবু গত বুধবার শেরপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আব্দুল মান্নানের স্ত্রীকেও আসামী করা হয়েছে।

পুলিশের শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, আব্দুল মান্নান পালিয়ে কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থান করছিল। তাকে সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই আব্দুল মান্নানের পেশ। সে বিভিন্ন জায়গায় নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয় দিয়েছে। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে প্রতারণার অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে।’


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top