
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে দিনমজুর নবা হত্যাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে এলাকাবাসি।
২৯ মার্চ বিকেল ৪টায় দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া বাজারস্থ জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে মানববন্ধন চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় হত্যাকারিদের বিচারের দাবিতে বক্তব্য রাখেন-দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, সাবেক চেয়ারম্যান একেএম বদিউজ্জামান খান বাদল, শ্রমিক নেতা-ব্যাংকার জাহাঙ্গীর আলম চাঁন, ইউপি সদস্য আ: করিম মন্ডল, নিহত ব্যক্তির শ^শুর জুলহাস উদ্দিন, স্ত্রী রোকশানা বেগম, মেয়ে নুপুর , মিলন মাস্টার মুকুল খান ও আক্তারুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে নবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে মোজাম্মেল গং। পরদিন সকালে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।