
রকি চন্দ্র সাহা, চাঁদপুর প্রতিনিধি : সাহিত্যের সৃজনশীল সংগঠন "স্বপ্নীল কন্ঠ" সাহিত্য সাংস্কৃতিক পরিষদ শাহরাস্তি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ২৯ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় উপলতায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবি ও সাংবাদিক হাসানুজ্জামান নব্য কমিটিকে অনুমোদন প্রদান করেন। তিনি উক্ত অনুমোদনপত্র কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।
গাজী কবির হোসেনকে সভাপতি ও সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটিতে সাহিত্য প্রেমী, সাহিত্য পিপাসু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ সৃজনশীল এবং গঠনশীল ব্যক্তিদের অন্তর্ভূক্ত করা হয়েছে। কমিটি ঘোষনার পর আলোচনা সভায় প্রতি মাসের শেষ শুক্রবার বিকেল ৩ টায় সাহিত্য আড্ডা আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।