
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনে সব ধরনের নির্বাচনি প্রচার প্রচারণা শুক্রবার রাত ১২ টায় শেষ হচ্ছে।
আগামী ৩১ মার্চ রোববার সকাল ৮ টায় শুরু হবে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ।নির্বাচনী আইন অনুযায়ী ভোট শুরুর পূর্ববর্তী ৩২ ঘন্টা এবং ভোট গ্রহণ শুরুর পরবর্তী ৬৪ ঘন্টা সময়ের মধ্যে সব ধরণের প্রচার প্রচারণা বন্ধ থাকার বিধান রয়েছে।
সেই হিসেবে শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে ভোটের বুধবার বিকাল ৪টা পর্যন্ত সব ধরণের প্রচার প্রচারণা বন্ধ থাকবে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে বলে জানা যায় ।
এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন ইসি। পযাপ্ত আইন শৃংখলাবাহীনি মোতায়েন থাকবে উপজেলা জুড়ে । এ উপজেলায় ১৭ টি ইউনিয়ন একটি পৌরসভায় ১৩৯ টি কেন্দ্রে মোট ৩ লাখ ৮৬ হাজার ২শত ৯৬ জন ভোটারের ভোট প্রার্থনা করে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী।
এদের মাঝে দ্বিমুখী লড়াই হবে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল লতিফ আকন্দ ও স্বতন্ত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মাঠে রয়েছে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।