টাঙ্গাইলে ১২টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে ১২টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম
সেবা ডেস্ক: আজ ৩১ মার্চ রোববার টাঙ্গাইলের ১২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ১ হাজার ৬টি কেন্দ্র নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সংশ্লিষ্ট উপজেলা অফিস থেকে নির্বাচনী এলাকার ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলমোহর, অমোচনীয় কালিসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব সরঞ্জাম ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বিকেলে প্রতিটি কেন্দ্রেই নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যায়।

জেলা নির্বাচন কর্মকতা এ এইচ এম কামরুল হাসান বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০টা থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সংরঞ্জাম পাঠানো হয়েছে। বিকেলে সব কেন্দ্রেই নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যায়।

১২টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪১, ভাইস-চেয়ারম্যান ৬৫ ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৫৩ জন। এর মধ্যে ৩টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। তবে এই ৩টি উপজেলায় ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৩ উপজেলা হলো— মধুপুর, গোপালপুর ও ধনবাড়ী।

টাঙ্গাইলের ১২টি উপজেলায় মোট ভোটার ভোটার ২৭ লাখ ৭৯ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৫ জন ও মহিলা ভোটার ১৪ লাখ ৩ হাজার ৭৪২ জন। মোট ভোট কক্ষ ৬ হাজার ৭০৪টি ও মোট কেন্দ্র ১ হাজার ৬টি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top