
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় ট্র্রেনে কাটা পড়া জেলা অধিদপ্তরের সমাজকর্মী আব্দুল গণির মরদেহ উদ্ধার করা হয়েছে । গতকাল শনিবার সকাল ১০ টার সময় লালমনিরহাট থেকে সান্তাহার গামী লোকাল ট্রেন টি গাইবান্ধা রেলষ্টেশন অতিক্রম করে শহরের ১ নং রেলগেটে আসা মাত্রই এ দূর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্য দর্শীরা জানায় মৃত ব্যক্তিটি মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের উপর দিয়ে হাটছিল কখন পিছন থেকে ট্রেন এসেছে বুঝতেই পারেনি। তবে এটা আত্মহত্যা না দুর্ঘটনা এখনও নিশ্চিত করা যায় নি। মৃত ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন অংশ রেল পুলিশের মাধ্যমে পোস্টমর্টেমের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তি সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল গণি । সে সাদুল্যাপুর উপজেলার কান্তানগর এলাকার বাসিন্দা।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।