গোবিন্দগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
গোবিন্দগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্থগিত নির্বাচন রোববার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। তবে মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন এবং কোচাশহর ইউনিয়নের ভাগগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে  বিশৃংখলা সৃষ্টির দায়ে ৩ জনসহ মোট ৬ জনকে আটক করা হয়।

অধিকাংশ কেন্দ্রেই পুরুষ ভোটারদের চাইতে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশী। তবে কিছু কিছু কেন্দ্রে উপস্থিতির হার ছিল অনেক কম। গাইবান্ধায় ইতোপূর্বে দুই দফায় ৫টি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনের চাইতে গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাচনে ভোটার এবং সমর্থকদের স্বত:স্ফুর্ত উপস্থিতি ও আগ্রহ অনেক বেশী পরিলক্ষিত হয়।

উলে­খ্য এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে- আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ প্রধান (নৌকা), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মুকিতুর রহমান রাফি (ঘোড়া), স্বতন্ত্র জাহিদ চৌধুরী (আনারস), স্বতন্ত্র ফেরদাউস আলম রাজু (দোয়াত কলম), স্বতন্ত্র ওয়ার্কাস পার্টির আবদুল মতিন মোল­া (হাতুড়ি) ও স্বতন্ত্র নাজমুল ইসলাম (মটর সাইকেল)।

এ উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ১৩৯টি ও কক্ষ রয়েছে ৯৩০টি। মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ২৯৬ জন। এরমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫২১ ও পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৭৫ জন।

উলে­¬খ্য, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চেয়ারম্যান পদে নাজমুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নাজমুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত নাজমুল ইসলামকে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী তালিকায় অন্তর্ভুক্ত করাসহ প্রতীক বরাদ্দের আদেশ দেন। সে মোতাবেক নির্বাচন কমিশন ৩১ মার্চ নতুন করে ভোট গ্রহণ অনুষ্ঠানের তফসীল ঘোষণা করেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top