বকশীগঞ্জে স্কাউট কার্যক্রম গতিশীল করতে আর্থিক অনুদান বিতরণ

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে স্কাউট কার্যক্রম গতিশীল করতে আর্থিক অনুদান বিতরণ
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোর কে.আর.আই কামিল  মাদ্রাসার স্কাউট কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

৩১ মার্চ রোববার দুপুরে বাট্টাজোর কে.আর.আই কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নগদ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উক্ত মাদ্রাসার অধ্যক্ষ একেএম শফিকুর রহমানের হাতে ওই টাকা হস্তান্তর করা হয়।

এ সময় শামসুল আলম , প্রভাষক আনোয়ার হোসেন , হুমায়ুন কবীর, শহিদুল্লাহ মিয়া, আলভী তালুকদার প্রমুখ সহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জামালপুর জেলার ৪ টি প্রতিষ্ঠান আগামি ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত কক্সবাজারের সিবিচ স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাট্টাজোর কেআরআই মাদ্রাসার স্কাউট সদস্যরাও অংশ নেবেন।


⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top