এপেক্স ক্লাব অব জামালপুরের ৩৭ তম পালাবদল-২০১৯ সম্পন্ন

S M Ashraful Azom
0
এপেক্স ক্লাব অব জামালপুরের ৩৭ তম পালাবদল-২০১৯ সম্পন্ন
কাফি পারভেজ: জামালপুর শহরের অভিযাত হোটেল শ্যামলবাংলায় ৩০ মার্চ শনিবার দুপুরে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে এপেক্স ক্লাব অব জামালপুরের ৩৭তম পালাবদল-২০১৯ সম্পন্ন হয়েছে। পালাবদল অনুষ্ঠানে ২০১৯ ইং বর্ষের এপেক্সিয়ান ময়না আকন্দ প্রেসিডেন্ট- এপেক্সিয়ান মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি এন্ড ডিএনএডিটরসহ বোর্ডের সকল কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান এপেক্স বাংলাদেশ জেলা গভর্নর-১ এপেক্সিয়ান নাসির উদ্দিন উজ্জ্বল।

এপেক্স ক্লাব অব জামালপুরের ৩৭তম পালাবদল-২০১৯ কমিটির চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাফি পারভেজ দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু করেন। নান্দনিক পরিবেশে অনাড়ম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী। এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী দিক নির্দেশনা মূলক বক্তব্যে তিনি এপেক্স ক্লাব অব জামালপুরের বিভিন্ন সামাজিক কার্যকলাপের প্রশংসাসহ সার্বিক মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু। এ ছাড়াও সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএনপি এপেঃ আনিসুজ্জামান শাতীল, পাস্ট প্রেসিডেন্ট এপে: খোরশেদ উল আলম অরুন, এনওয়াইসিডি এপে: সায়েম টিপু, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ রুহুল মঈন চৌধুরী, এপেঃ মতিন সিকদার, এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার এপে: হাফিজ রায়হান সাদা, পাস্ট প্রেসিডেন্ট এপে: সফি কামাল চৌধুরী।
অনুষ্ঠানের পর্ব শুরু করার পূর্বে ২০১৮ সালের এপেক্স ক্লাব অব জামালপুরের সভাপতি এপেক্সিয়ান এম এ জলিলকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য ঘোষণা দেন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান কাফি পারভেজ ।

কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সায়েম মো: সাদাত-উল-করিম। তারপর পরিচয় পর্বে একেক করে আগত অতিথিদের পরিচয় তুলে ধরেন ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান মতিন শিকদার। পরিচয় পর্ব শেষে উপস্থিত সকলে জাতীয় সংগীত পাঠ করার পর এপেক্সের আদর্শ তুলে ধরার জন্যে মঞ্চে ডাকা হয় ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রণব বসাক সুবলকে। উপস্থিত অতিথিবৃন্দ সবাই সমস্বরে আইডিয়ালস অব এপেক্স পাঠ করেন। তারপর ইনভোকেশন পড়ে শোনান ২০১৮ সালের প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিল।

মূলপর্বের পারম্ভে স্বাগত বক্তব্যে উপস্থিত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার জন্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য তুলে ধরেন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান কাফি পারভেজ।

অনুষ্ঠানের প্রথম পর্বে এপেক্স ক্লাব অব জামালপুর এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিল ২০১৮ বর্ষের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এপেক্স বাংলাদেশ এর জেলা গভর্নর-১ এপেক্সিয়ান নাসির উদ্দিন উজ্জ্বল এপেক্স ক্লাব অব জামালপুরের ক্লাব রিপোর্টের উপর ভালো মন্দ দিকগুলোর গঠনমূলক আলোচনা করার জন্যে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ক্লাবের এপেক্সিয়ানদের কাছে উম্মুক্ত করে দেন। একে একে অনেক এপেক্সিয়ান এর উপর গঠনমূলক আলোচনার মাধ্যমে তাদের মুল্যবান অভিমত ব্যক্ত করেন। প্রতিবেদনের উপর আলোচনা শেষে প্রতিবেদনটি উপস্থিত সকলের সর্বসম্মিতক্রমে তা পাশ হয়। পরে এপেক্সিয়ান এম এ জলিল ক্লাবের বেস্ট এপেক্সিয়ান হিসেবে ক্লাব সেক্রেটারী এপেক্সিয়ান মো. মঞ্জুরুল ইসলামের নাম ঘোষনা করেন।

দ্বিতীয় পর্বে এপেক্স ক্লাব অব জামালপুরের ২০১৯ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ময়না আকন্দ তার আসন গ্রহন করেন এবং ২০১৯ বোর্ডের সকল কর্মকর্তাদের নাম ঘোষনা করেন। নাম ঘোষনার পর এপেক্স বাংলাদেশ এর জেলা গভর্নর-১ এপেক্সিয়ান নাসির উদ্দিন উজ্জ্বল বোর্ডের সকল কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। বোর্ডের কর্মকর্তারা হলেন প্রেসিডেন্ট এপেক্সিয়ান ময়না আকন্দ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সায়েম মো: সাদাত-উল-করিম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান রাজিব সিংহ সাহা, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান মো. মঞ্জুরুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিল, ট্রেজারার এপেক্সিয়ান সুমন কুমার সাহা, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান মো. আবু সায়েদ, মেম্বারশীফ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর এপেক্সিয়ান শফিক জামান লেবু, পাবলিক স্পিকিং এন্ড ডিবেডিং ডাইরেক্টর এপেক্সিয়ান সাজ্জাদ আনসারী, ফেলোশিফ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান আরিফুজ্জামান আকন্দ। মূল পর্ব শেষে উপস্থিত অতিথিদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী  প্রদান করা হয় এবং উপস্থিত সকল এপেক্সিয়ান, সাংবাদিক ও বিভিন্ন ক্লাবের সদস্যদের মাঝেও উপহার সামগ্রী দেয়া হয় ।

পরে দুপুরের আপ্যায়নের সময়ে শুরু হয় রাফেল ড্র। রাফেল ড্র পরিচালনা করেন এপেক্সিয়ান কাফি পারভেজ, এপেক্সিয়ান প্রণব বসাক সুবল, এপেক্সিয়ান আবু সায়েম মো: সাদাত-উল-করিম। নিরপেক্ষ ড্র এর মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ী ভাগ্যবানদের হাতে। রাফেল ড্র শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এপেক্সিয়ান শফিক জামান লেবু।

আগত সকল অতিথি ও উপস্থিত এপেক্সিয়ানদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে প্রেসিডেন্ট এপেক্সিয়ান ময়না আকন্দ।


⇘সংবাদদাতা: কাফি পারভেজ
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top