পাকিস্তান আমাদের চেয়েও পিছিয়ে পড়েছে -বগুড়ায় মোস্তাফা জব্বার

S M Ashraful Azom
0
পাকিস্তান আমাদের চেয়েও পিছিয়ে পড়েছে -বগুড়ায় মোস্তাফা জব্বার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন।  আমরা দেশের উন্নয়নে সক্ষমতা অর্জন করেছি। পদ্মা সেতুর মত একটি সর্ববৃহৎ প্রকল্প কারো সাহায্য ছাড়াই আমরা নির্মাণ করতে পেরেছি। আমরা বীরের জাতি। পাকিস্তানের মত একটি দক্ষ বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছি। আজ পাকিস্তান আমাদের চেয়ে পিছিয়ে পড়েছে। আর কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।

রবিবার সকালে বগুড়া শহরের করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক লালু সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মকবুল হোসেন, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই, কলেজের অধ্যক্ষ ছামসুল আলম প্রমুখ।

প্রধান অতিথির আরও বলেন, মা-মাটি ও মাতৃভাষার সঙ্গে কোনো আপোষ নেই। যারা এর বিরুদ্ধাচারন করবে তাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশকে যখন ধ্বংস স্তুপ থেকে বের করতে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘাতকের বুলেটের আঘাতে জাতির জনককে প্রাণ দিতে হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top