
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
গতকাল মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি পর ৫টা ৫৭ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আফসানা রাব্বি রীপা (ভার), মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, সহকারি পুলিশ সুপার শহীদ সরোওয়ার্দী (রৌমারী সার্কেল), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়, পুলিশ কর্মকর্তা (ওসি) আবু দেলোয়ার হাসান ইনাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার আহসানুল হাবীব, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হক, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা প্রমুখ।
রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।
পরে যাদের জন্য এই স্বাধীনতা, একটি লাল সবুজ পতাকা ও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ সেই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ব্যাচ পড়িয়ে ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।