বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কলেজ মিলনায়তনে শুক্রবার বেলা ১১ টায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বকশীগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও সাঈদা পারভীনের সভাপতিত্বে এবং কলেজের প্রভাষক পাবেল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.ইদ্রিস আলী।

অনুষ্ঠানে এসময় বক্তৃতা করেন বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম, কলেজের প্রতিষ্ঠাতা ও আমিন মোহাম্মদ গ্রæপের সিনিয়র নির্বাহী পরিচালক গাজী মো. আমানুজ্জামান, অধ্যক্ষ নূরজাহান বেগম লাকি, উপদেষ্টা হেলাল উদ্দিন খান, গাজী মো. আজাদুজ্জামান , শিক্ষার্থী সাদিয়া আফরিন, শিক্ষার্থী আলমগীর হাসান।

আলোচনা সভা শেষে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো.এনায়েত উল্লাহ আনছারী।

এবছর আলহাজ আমানুজ্জামান মডার্ন কলেজ থেকে ১৩৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।


⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top