বকশীগঞ্জের শ্মশান ঘাট থেকে নবজাতক উদ্ধার

S M Ashraful Azom
0
বকশীগঞ্জের শ্মাশান ঘাট থেকে নবজাতক উদ্ধার
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের শ্মশান ঘাট থেকে নবজাতক এক কন্যা উদ্ধার করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত ওই নবজাতক বকশীগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শুক্রবার সকালে বকশীগঞ্জ শ্মশান ঘাটে শিশুটির কান্নাকাটির শব্দ শুনে আসে পাশের লোকজন শিশুটির কাছে এগিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর রহিমা বেগম ঘটনাস্থলে যায় ও কন্যা সন্তানটি উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে চিকিৎসার জন্য বকশীগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। নবজাতক সন্তানটি বর্তমানে সুস্থ্য রয়েছে। 

বকশীগঞ্জ থানার ওসি এ কে এম মাহবুব আলম জানান, এখন পর্যন্ত নবজাতক শিশুটির পরিচয় পাওয়া যায়নি, নবজাতকের চিকিৎসা শেষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top