জামালপুরে নারী দিবস পালিত ও ২দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন

S M Ashraful Azom
0
জামালপুরে নারী দিবস পালিত
জামালপুর প্রতিনিধি ॥ “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামারপুরে পালিত হয়েছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।

আজ শুক্রবার সকালে শহরের বকুল তলা চত্তর থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মাঠে গিয়ে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কবীর বক্তব্য দেন ও ফিতা কেটে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করেন।
২দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বাছির উল্লাহ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুজাত আলী সুজা, জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top