বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে বাকি জীবন কাজ করতে চায় জাহাঙ্গীর

S M Ashraful Azom
0
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে বাকি জীবন কাজ করতে চায় জাহাঙ্গীর
বকশীগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে বাকি জীবন কাটাতে চায় জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর মেম্বার। তিনি বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম থেকে টানা তিন বার ইউপি মেম্বার নির্বাচিত হয়েছেন।

পারিবারিক ভাবে ঐতিহ্য রয়েছে জাহাঙ্গীরের পরিবারের। সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাওয়াই জাহাঙ্গীরের কাজ। সম্প্রতি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপির হাত ধরে আওয়ামী লীগে যোগ করেন । এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বাকি জীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল হয়ে থাকতে চান।

মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহ্যবাহী ধানুয়া কামালপুর। তাই মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের ত্যাগ তীতিক্ষা চিন্তা করেই তিনি আওয়ামী লীগে যোগ দেন। জাহাঙ্গীর আলম আওয়ামী লীগে যোগ দেয়াতে তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে। তৃণমূলের আওয়ামী লীগ নেতা কর্মীদের দাবি জাহাঙ্গীর মেম্বারের মত একজন মানুষ আওয়ামী লীগে যোগ দেওয়ায় আওয়ামী লীগের সুনাম আরো উজ্জ্বল হবে ও দল সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। তিনি ইতোমধ্যে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে কথাবার্তা শুরু করেছেন। আগামিতে কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগকে তার নেতৃত্বে আরো শক্তিশালী হবে এমন প্রত্যাশা এখন মাঠ পর্যায়ের নেতা কর্মীদের।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য ও সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া জাহাঙ্গীর আলম জানান, বঙ্গবন্ধুকে ভালবেসে ও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। যতদিন বাচব শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে যাব।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top