সন্ত্রাস ক্ষমতা দখলের কোন হাতিয়ার হতে পারে না-কৃষিমন্ত্রী

S M Ashraful Azom
0
সন্ত্রাস ক্ষমতা দখলের কোন হাতিয়ার হতে পারে না-কৃষিমন্ত্রী
মধুপুর প্রতিনিধি:  কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সন্ত্রাস গণন্ত্রাতিক সমাজ ব্যবস্থায় এবং রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা দখলের কোন হাতিয়ার হতে পারে না।
বিএনপি সেটা ব্যবহার করেছে। অপব্যবহার করেছে। আন্দোলন, হরতাল ও অবরোধের নামে তারা শতশত গাড়ীতে আগুন দিয়েছে।
হাজার হাজার গাড়ী পুড়িয়েছে। মা-বোনদের জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। এটা দুঃখজনক। বিএনপি এ পথ থেকে সরে না আসা পর্যন্ত তারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।


তিনি বলেন,  তারা গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই অংশগ্রহণ মানুষ তাদের প্রত্যাখান করেছে। তাদের নির্বাচনে একদম ভরাডুবি হয়েছে। ২০০৮ এর নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। মাত্র ২৮টা সিট পেয়েছিল। কাজেই বিএনপি তাদের মধ্যে নির্বাচনের ভূমিধ্বস একেবারে বিপর্যয়। এই বিপর্যয়কেই কেন্দ্র করে তারা নির্বাচন থেকে বিরত থাকছে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে না আসলেতো নির্বাচন কমিশন, সরকার বা দেশ বসে থাকবে না। সংবিধান অনুযায়ী এবং দেশের বিধিবিধান আইন অনুযায়ী নির্বাচন হতে হবে এবং নির্বাচন হচ্ছে। বিএনপির মধ্যে একটা ভিতী কাজ করছে। নির্বাচনে গেলে তাদের যে বিপর্যয় তারা জিততে পারবে না এবং দলের ভাবমূর্তি  আরও নষ্ট হবে।


তিনি আজ রোববার সকাল সাড়ে ১১ টায় মুশুদ্দি খন্দকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে বের হয়ে কেন্দ্রের বাহিরে অপেক্ষমান এলাকার জনসাধারণের উদ্দ্যেশে এসব কথা বলেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা প্রমূখ।


⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top